বড়শিতে ধরা পড়ল সাড়ে ২৩ কেজির পাঙ্গাস, বিক্রি ২৩ হাজার টাকায়

বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা বাজারের বিষখালী নদীর স্লুইসগেট এলাকায় বড়শিতে ধরা পড়েছে বিরল আকারের একটি পাঙ্গাস মাছ। ওজন সাড়ে ২৩ কেজি।

শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে স্থানীয় জেলে রিয়াজ হোসেন মাছটি বড়শিতে তোলেন এবং পরে তা ২৩ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।

রিয়াজ হোসেন জানান, প্রতিদিনের মতো সকালে কালমেঘা বাজারের পাশে স্লুইসগেটে বড়শি পেতে অপেক্ষা করছিলেন তিনি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর বড়শিতে টান অনুভব করলে বুঝতে পারেন বড় কোনো মাছ আটকা পড়েছে। বড়শি তোলার পর দেখা যায়, সেটি বিশাল আকারের একটি পাঙ্গাস। মাছটি বিক্রির জন্য পাশের বাজারে নিয়ে গেলে ব্যবসায়ী রাজু মিয়া এক হাজার টাকা কেজি দরে ২৩ হাজার ৫০০ টাকায় কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী মো. রাজু মিয়া বলেন, ‘আমি এক হাজার টাকা কেজি দরে সাড়ে ২৩ কেজি ওজনের পাঙ্গাস মাছটি কিনেছি। দুপুরেই মাছটি ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকায় দেড় হাজার টাকা কেজি দরে বিক্রির আশা করছি।’

 

খবরওয়ালা/এসআই

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।