বন্দরের এনসিটি ইয়ার্ডে আমদানি পণ্য পাচারের অভিযোগে তিনজন আটক

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) থেকে আমদানি করা পণ্য পাচারের অভিযোগে তিনজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগের সদস্যরা যৌথ অভিযানে তাদের আটক করেন।

অভিযানের সময় একটি কাভার্ড ভ্যানসহ পাচারের উদ্দেশ্যে রাখা মালপত্রও জব্দ করা হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডের ডেলিভারি পয়েন্টে একটি অ্যাসাইনমেন্ট ছাড়া সিলবিহীন কনটেইনার পাওয়া যায়। এরপর এনএসআই ও বন্দরের নিরাপত্তা বিভাগের সদস্যরা কনটেইনারটির পাশের কাভার্ড ভ্যান এবং আশপাশের এলাকা তল্লাশি করেন। এ সময় কাভার্ড ভ্যানের মধ্যে অ্যাসাইনমেন্টবহির্ভূত ৮৪ কার্টন (৮৪০ কেজি) কিশমিশ জব্দ করা হয়।

এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।