বসুন্ধরায় নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে তিনজনের লাশ উদ্ধার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে তিনজন শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় গুরুতর অসুস্থ অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

শনিবার (১৬ আগস্ট) দুপুর একটা থেকে দেড়টার মধ্যে লাশগুলো উদ্ধার করা হয় বলে জানান ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি রাকিবুল বলেন, জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। খবর আসে, বসুন্ধরার ‘ই’ ব্লকের ১৪ নম্বর সড়কের ৪ নম্বর প্লটের নির্মাণাধীন একটি বাড়ির পানির ট্যাংকে চারজন শ্রমিক নামার পর আর বের হননি। পরে পুলিশ গিয়ে তিনজনকে মৃত অবস্থায় এবং একজনকে জীবিত কিন্তু অচেতন অবস্থায় উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহতরা ওই ভবনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। নির্মাণকাজে ব্যবহৃত বাঁশ ও খুঁটি খোলার জন্য তাঁরা ট্যাংকে নেমেছিলেন। ভবনটির একতলার কাজ শেষ হয়েছে, দোতলার কাজ শুরু হওয়ার প্রস্তুতি চলছিল।

ওসি রাকিবুল বলেন, ‘মারা যাওয়া শ্রমিকদের নাম–ঠিকানা এখনো পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।