বাংলাদেশি ওয়েব সিরিজে শাশ্বতের অভিষেক, আসছে শাওকীর ‘গুলমোহর’

প্রথমবারের মতো বাংলাদেশি কোনো ওয়েব সিরিজে অভিনয় করেছেন ভারতীয় জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। ‘কাহানি’ খ্যাত এই বলিউড-টলিউড তারকা এবার আসছেন ‘গুলমোহর’ সিরিজে। চরকি অরিজিনাল এই সিরিজটি পরিচালনা করেছেন আলোচিত নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। দীর্ঘ তিন বছর পর এটিই তাঁর পরিচালনায় কোনো নতুন প্রজেক্ট।

শাশ্বত চট্টোপাধ্যায় জানান, গল্প শুনেই তিনি কাজ করতে আগ্রহী হন। তবে সিরিজটিতে যুক্ত হওয়ার পেছনে একটি বড় কারণ ছিল বাংলাদেশের লোকেশনে শুটিংয়ের সুযোগ। অভিনেতার ভাষায়, ‘এটা একটি পরিবারের গল্প। আমার চরিত্রে আছে অনেক ইমোশন। আজকাল এমন চরিত্র খুব একটা পাওয়া যায় না। আর বাংলাদেশে শুটিং—শুনেই রাজি হয়ে যাই।’

9k= বাংলাদেশি ওয়েব সিরিজে শাশ্বতের অভিষেক, আসছে শাওকীর ‘গুলমোহর’
সিরিজের দৃশ্যে শাশ্বত চট্টোপাধ্যায়। 

সোমবার (৫ মে) রাতে চরকির অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয় ‘গুলমোহর’ সিরিজের অফিসিয়াল পোস্টার। এতে সিরিজের মূল চরিত্রগুলো তুলে ধরা হয়েছে। অভিনয়ে আছেন সারা জাকের, ইন্তেখাব দিনার, মোস্তাফিজুর নূর ইমরান, সুষমা সরকার, মীর নওফেল আশরাফী জিসান, সারিকা সাবাহ, তৌফিকুল ইসলাম ইমন ও মোস্তফা মনওয়ারসহ অনেকে।

সিরিজটি মুক্তি পাবে ১৪ মে রাত ১২টায়, অর্থাৎ ১৫ মে শুরুতেই চরকিতে দর্শক এটি উপভোগ করতে পারবেন। নির্মাতা শাওকী জানিয়েছেন, এটি তাঁর এখন পর্যন্ত সবচেয়ে বড় স্কেলের কাজ।

9k= বাংলাদেশি ওয়েব সিরিজে শাশ্বতের অভিষেক, আসছে শাওকীর ‘গুলমোহর’
ইন্তেখাব দিনার।

‘গুলমোহর’ সিরিজটি মূলত একটি পরিবারকে কেন্দ্র করে গড়ে ওঠা মিস্ট্রি-ড্রামা ঘরানার গল্প। পোস্টারের ট্যাগলাইন—“ক্ষমতার লোভে কেটে গেছে সম্পর্কের সুর”—ইঙ্গিত দেয় সম্পর্কের জটিলতার দিকে। অভিনেতা ইন্তেখাব দিনারের মতে, সিরিজটি একটি পরিবারের মধ্যে বিশ্বাস–অবিশ্বাস আর রহস্যময় ষড়যন্ত্রের গল্প। তিনি বলেন, ‘শাওকী গল্পটি এমনভাবে উপস্থাপন করেছেন, যেন তিনি একজন ম্যাজিশিয়ান।’

9k= বাংলাদেশি ওয়েব সিরিজে শাশ্বতের অভিষেক, আসছে শাওকীর ‘গুলমোহর’
সুষমা সরকার।

অন্যদিকে অভিনেত্রী সুষমা সরকার জানান, ‘গুলমোহর’ আমাদের পরিচিত সম্পর্কগুলো কীভাবে সময়ের সঙ্গে সঙ্গে বদলায়, সেই গল্প। তাঁর ভাষায়, ‘ক্ষমতা, লোভ, ঈর্ষা কীভাবে সম্পর্কের মানবিক দিকগুলোকে চূর্ণবিচূর্ণ করে দেয়—সেটাই এখানে ফুটে উঠেছে।’

2Q== বাংলাদেশি ওয়েব সিরিজে শাশ্বতের অভিষেক, আসছে শাওকীর ‘গুলমোহর’
মোস্তাফিজুর নূর ইমরান।

মোস্তাফিজুর নূর ইমরান সিরিজটিকে দেখেছেন “পরম্পরা ও কর্মের বয়ান” হিসেবে, যেখানে প্রতিটি ঘটনার শেষেই রয়েছে একটি কর্মফল। মীর নওফেল আশরাফী জিসানের মতে, নির্মাতা শাওকীর নামই যথেষ্ট সিরিজটির গুণমান বোঝাতে। আর সারিকা সাবাহ বলেন, ‘গুলমোহর’ হলো একসঙ্গে আবেগ ও নিষ্ঠুরতার গল্প।

9k= বাংলাদেশি ওয়েব সিরিজে শাশ্বতের অভিষেক, আসছে শাওকীর ‘গুলমোহর’
সারিকা সাবাহ।

‘গুলমোহর’–এর মধ্য দিয়ে পারিবারিক সম্পর্ক, ক্ষমতার দ্বন্দ্ব, বিশ্বাসঘাতকতা, এবং অতীতের কর্মফলের প্রতিফলন উঠে আসবে নতুন রূপে। এবার দেখা যাক, সৈয়দ আহমেদ শাওকীর এই নতুন প্রয়াস কতটা হৃদয় ছুঁয়ে যেতে পারে দর্শকের।

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।