বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নানের জমি-ফ্ল্যাট জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নানের জমিসহ তিনটি ফ্ল্যাট জব্দ ও ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের উপপরিচালক তানজির হাসিব সরকার জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

জব্দ সম্পদের মধ্য রয়েছে, খিলক্ষেতে ৬ তলা ভবনের ৬ষ্ঠ তলার ৬৯৯ বর্গফুট ও ৮২৩ বর্গফুটের দুইটি ফ্ল্যাট, মিরপুরের ডিওএইচ এলাকায় ২২৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট, মিরপুরের সামরিক অফিসার আবাসিক প্রকল্পের নির্মাণাধীন ৭ তলা ভবন ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে থাকা ৭ দশমিক ৮৪ শতাংশ জমি।

দুদকের আবেদনে বলা হয়, বিমান বাহিনীর সাবেক প্রধান ও এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতপূর্বক বিদেশে অর্থ পাচারসহ নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে।

অনুসন্ধানকালে দেখা যায়, শেখ আব্দুল হান্নান এসব সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন। স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে সম্পদ পাওয়া দুরূহ হবে। তাই জরুরিভিত্তিতে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন।

এর আগে, সোমবার (৫ মে) আদালত শেখ আব্দুল হান্নান ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করেন।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।