তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে তথ্য দিলেন জাহিদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দীর্ঘ ১৭ বছর পরে ডা. জুবাইদা রহমান দেশে ফিরেছেন। ব্যারিস্টার জায়মা রহমান আমেরিকার একটি রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ইনশাআল্লাহ, সেই দিন আর বেশিদিন নেই দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এই মাঠে এসে নেতৃত্ব দেবেন।

মঙ্গলবার (৬ মে) রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ব্রিটেন থেকে যে নেতৃত্ব তিনি দিচ্ছেন, অর্থাৎ শুধু বিএনপির নয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দিতে অল্প কিছুদিনের মধ্যে তিনি চলে আসবেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জুবাইদা রহমানকে নিয়ে ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার সঙ্গে তিনি দেশে এসেছেন। এতদিন দেশে আসতে দেয়া হয়নি। সময় বলে দেবে তিনি কতদিন থাকবেন। তবে আবার সেখানে ফিরে গিয়ে স্বামী ও মেয়েকে নিয়ে সবকিছু গুছিয়ে দেশে প্রত্যাবর্তন করবেন।

সুস্থভাবে দেশে ফিরতে পারায় দেশবাসীর প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ ব্যাপারে ডা. জাহিদ হোসেন বলেন, দেশে ফিরতে খালেদা জিয়াকে দীর্ঘ ১৭ ঘণ্টার ভ্রমণ করতে হয়েছে। এতে শারীরিকভাবে ক্লান্তি থাকলেও মানসিকভাবে সুস্থ রয়েছেন তিনি। বিএনপি চেয়ারপারসন এখনও আগের মতোই দেশের মানুষের পাশে থাকতে চান বলেও উল্লেখ করেন তিনি।

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।