বাড্ডায় বিদেশি পিস্তল ও সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

রাজধানীর বাড্ডা থানাধীন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকা থেকে বিদেশি পিস্তল ও দুটি গুলিভর্তি ম্যাগাজিনসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল হোসেন (৩৩) ও তাঁর এক সহযোগী মো. ইব্রাহীম খলিল বাবুকে (২৮)  গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

বৃহস্পতিবার (১০ জুলাই) র‌্যাব-১-এর সিনিয়র সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া অফিসার) সালমান নূর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৯ জুলাই) রাতে অভিযান চালিয়ে মোজাম্মেল হোসেন ও তাঁর সহযোগী মো. ইব্রাহীম খলিল বাবুকে (২৮) বাড্ডার কাজীবাড়ী এলাকায় মোটরসাইকেলসহ আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি ম্যাগাজিনে থাকা দুই রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোজাম্মেল হোসেন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে বাড্ডা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় মাদক কারবার, চাঁদাবাজি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। তারা অস্ত্রের ভয় দেখিয়ে স্থানীয়দের কাছ থেকে চাঁদা আদায় করত। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

র‌্যাব জানায়, প্রযুক্তিগত ও গোয়েন্দা নজরদারি দিয়ে মোজাম্মেল হোসেন ও তার দলের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করা হয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ও অস্ত্র ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

র‌্যাব আরও জানায়, রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস ও অবৈধ অস্ত্রবাজদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।