বাসে ডাকাতি ও শ্লীলতাহানীর ঘটনায় গ্রেপ্তার ৩

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ঢাকা থেকে রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারী শ্লীলতাহানীর ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চাকু, দেশীয় অস্ত্র, মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়। তবে আটককৃতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি রাজধানীর গাবতলি থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউনিক রোড রয়েলস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণে নেয় যাত্রীবেশে থাকা ডাকাতদল। লুটপাটের পাশাপাশি দুই নারী যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠে ডাকাতদের বিরুদ্ধে।

এই ঘটনায় তিনদিন পর বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা করেন ভুক্তভোগী ওমর আলী। অজ্ঞাতনামা ৮-৯ জন আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।