বিচারের জন্য টিউলিপকে ব্রিটেনের কাছে ফেরত চাইতে পারে বাংলাদেশ

দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যের সাবেক নগর মন্ত্রী ও সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রবিবার (১৩ এপ্রিল) রাজধানী ঢাকার মহানগর আদালতে মামলার পর্যালোচনা হবে। তার বিরুদ্ধে গত সপ্তাহে এ মামলার অভিযোগপত্র দেয়া হয়। এসময় টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে আদালত। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে।

ডেইলি মেইল জানিয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে, টিউলিপ এমপি থাকা অবস্থায়, বিদেশি কোনো মামলায় পলাতক আসামি হিসেবে বিবেচিত হবেন। এরপর বিচারের জন্য ব্রিটেনের কাছে তাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ।

মামলা সূত্রে জানা যায়, টিউলিপ সিদ্দিক ব্রিটিশ নাগরিক। শেখ হাসিনার পতনের আগে তিনি যুক্তরাজ্যের নগর মন্ত্রী হয়েছিলেন। রাজধানীর পূর্বাচলে নিজের প্রভাব খাটিয়ে খালা শেখ হাসিনাকে দিয়ে নিজের মা শেখ রেহেনা, ভাই রেদওয়ান ববি সিদ্দিক এবং বোন আজমিনা সিদ্দিকের জন্য পূর্বাচলে প্লট বাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

এই অভিযোগে এখনো পর্যন্ত ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। যার মধ্যে হাসিনা পরিবারেই ছয় সদস্য রয়েছে। টিউলিপ সিদ্দিক অবশ্য তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৩ দশমিক ৯ বিলিয়ন ইউরো আত্মসাতের অভিযোগে নাম আসে টিউলিপ সিদ্দিকের। এ খবরটি প্রকাশ হওয়ার পর চাপে পড়েন তিনি। এরপর খবর বের হয়, টিউলিপ লন্ডনে হাসিনার ঘনিষ্ঠদের দেওয়া একটি ফ্ল্যাটে বসবাস করেছেন। কিন্তু ২০২২ সালে ডেইলি মেইলেকে তিনি মিথ্যা কথা বলেন। তিনি জানান, ২০০৪ সালে ফ্ল্যাটটি তার বাবা-মা তাকে কিনে দেন। কিন্তু পরবর্তীতে সত্যি সামনে আসে। এমন পরিস্থিতিতে তার বিরুদ্ধে তদন্ত শুরু হলে তিনি মন্ত্রিত্বছাড়তে বাধ্য হন। এখন তার বিরুদ্ধে পূর্বাচলের প্লট বাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

সূত্র:  ডেইলি মেইল

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।