বিত্তিপাড়া সড়কে অটো ও সি এন জি যত্রতত্র পার্কিংয়ে ঘটতে পারে দূর্ঘটনা 

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার বিত্তিপাড়া কুঠি বাজারে যত্রতত্র পার্কিং করা হচ্ছে অটো ও সিনজি, যে কোন মুহুর্তে ঘটে যেতে পাড়ে বড় ধরনের সড়ক দূর্ঘটনা। কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের হাইওয়ে রাস্তার পাশে অবৈধ্যভাবে অটো স্টান্ড করে যাত্রীদের ভোগান্তি সহ চরম বিপর্যের মাঝে পথচারীরা। রাস্তার দুই পাশ বন্ধ করে রাখা হয় অটো। যত্রতত্র অটো ও সিন এন জি থেকে যাত্রী উঠানো নামানো করার কারনে ২০২১ সালের দুইজন গরু ব্যবসায়ীর প্রাণ যায় ট্রাকের ধাক্কায়।

প্রায় প্রতিদিনি ঘটে সড়ক দূর্ঘটনা। এইদিকে দূর থেকে আসা  যাত্রীরা বলেন,অটো গাড়ি যত্রতত্র রাখার জন্য রাস্তা পারাপারে অনেক সমস্যা সৃষ্টি করে। অতিদ্রুত এর সমাধান না করলে ঘটে যেতে পারে মারাত্মক সড়ক দূর্ঘটনা। নিয়মের বাইরে সব কিছু চলমান রয়েছে। এইদিকে আরেক জন সচেতন ব্যাক্তি রাসেল ইসলাম ও মহন বিশ্বাস জানান, এখানে অটো স্টান্ডে যারা স্টাটারি করে তারা এই সব কিছু মনে করে না। তারা নিজেদের মত করে সব কিছু চালান।

অতিদ্রুত সমাধান না করলে চোখের সামনে ঘটতে পারে সড়ক দূর্ঘটনা। এইদিকে এই বিষয় নিয়ে যারা কথা বলতেন তাদেরকেই দেখে নেওয়ার হুমকি দিতেন এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি। যারা অটো স্টান্ড নিয়ত্রন করেন। দেশের সব কিছু পরিবর্তন হলেও এখনো আগের নিয়মেই চলেছে অটো স্টান্ড। এমন কর্মকান্ড দেখে ক্ষুদ্ধ বিত্তিপাড়া বাজারের  অনেক দোকানদার, ব্যবসায়ী। গাড়ি থেকে যাত্রী নামিয়ে দেওয়া, চাবি কেড়ে নেওয়া, যাত্রীদের ভোগান্তি দেওয়া সহ বিভিন্ন খারাপ কাজ ক্রমেই বেড়েই চলেছে। তাই সচেতন মহল সহ দূর থেকে আসা সকল যাত্রীরা এই ভোগান্তির নিরসন চাই অতি দ্রত।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।