বিদ্যুৎ বিভ্রাট, মধ্যরাত পর্যন্ত বন্ধ লন্ডনের হিথ্রো বিমানবন্দর

বিদ্যুৎ বিভ্রাটের কারণে গভীর রাত পর্যন্ত লন্ডনের হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে । বিমানবন্দরের একটি ইলেকট্রিকাল সাবস্টেশনে আগুন ধরে যাওয়ায় এই বিদ্যুৎ বিভ্রাট হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে মধ্যরাত পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে বলে কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।

শুক্রবার (২১ মার্চ) সামাজিক মাধ্যম এক্সে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আমাদের যাত্রী এবং সহকর্মীদের নিরাপত্তা বজায় রাখার জন্য, হিথ্রো বিমানবন্দর ২১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে। এই সময়ে যাত্রীদের বিমানবন্দরে না ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া আরও তথ্যের জন্য তাদের বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এমন অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থনা করেছে কর্তৃপক্ষ।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার২৪ জানিয়েছে, এই পরিস্থিতির ফলে আকাশে থাকা কমপক্ষে ১২০টি বিমানের গন্তব্য পরিবর্তন করে বিকল্প বিমানবন্দরে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে অথবা তাদের মূল স্থানে ফিরিয়ে আনা হবে।’

খবরওয়ালা/ এমএজেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।