বৃষ্টি কবে কমবে?—যা বলছে পূর্বাভাস

মৌসুমি বায়ু দেশের পশ্চিমাঞ্চলের ওপর সক্রিয় এবং অন্যত্র মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে, যার ফলে রাজধানীসহ সারা দেশেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমে বলেন, মৌসুমি নিম্নচাপের ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেড়েছে। বিশেষ করে রাজশাহী ও খুলনা অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হচ্ছে। ঢাকায় বিকাল থেকে বৃষ্টি কমতে পারে। তবে একদম কমে যাবে না। ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে।

তিনি আরও বলেন, বুধবার (১৬ জুলাই) ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে কমতে পারে বৃষ্টি। তবে বাকি পাঁচ বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে আজ ঢাকাসহ দেশের ১৫ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিন ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা পূর্বাভাসে আরও বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।