ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল সাভারের হাসপাতাল

ঢাকার সাভারে রহমান ডায়াগনস্টিক সেন্টারের পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ক্লিনিকের ব্যাপক ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় হাসপাতালের আন্ডারগ্রাউন্ডের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত দেড়টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে এবং ডাম্পিংয়ের কাজ সম্পন্ন করে।

হেমায়েতপুর ট্যানারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার তানভীর আহমেদ বলেন, রাত সাড়ে ১১টার দিকে খবর পাওয়ার পর তাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হাসপাতালের নিচ তলায় অগ্নিকাণ্ড শুরু হয়, যা তিনটি দোকানসহ পুরো ভবনে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে গেছে হাসপাতালের আসবাবপত্র ও মূল্যবান অন্যান্য সামগ্রী।

তবে শুক্রবার সকাল পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ডাম্পিংয়ের কাজ এখনও চলছে এবং অনেক ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিস কর্মকর্তা জানিয়েছেন, ডাম্পিং শেষ হলে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ জানা যাবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।