ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল কিনবে সরকার

দেশের খাদ্য মজুদ বাড়াতে ভারত থেকে আরও ৫০ হাজার টন নন বাসমতি সেদ্ধ চাল কিনতে খাদ্য মন্ত্রণালয়ের দেয়া প্রস্তাব অনুমোদন করেছে সরকার। এতে ব্যয় হবে ২৫৯ কোটি ১০ লাখ টাকা। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। সভায় চাল ছাড়াও এলএনজি ও সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের কাছ থেকে প্যাকেজ-১০ এর আওতায়  ৫০ হাজার টন নন বাসমতি সেদ্ধ চাল কেনা হবে।

জানা গেছে, ক্রয় প্রস্তাবে প্রতি মেট্রিক টন চালের মূল্য ধরা হয়েছে ৪২৪.৭৭ মার্কিন ডলার। এতে ব্যয় হবে ২ কোটি ১২ লাখ ৩৮ হাজার ৫০০ মার্কিন ডলার বা ২৫৯ কোটি ১০ লাখ ৯৭ হাজার টাকা। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এই চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে।

এর আগে গত বছর দায়িত্ব নেয়ার পর কয়েক দফায় ভারত থেকে চাল আমদানির অনুমতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। ভারতের পাশাপাশি চাল মিয়ানমার, সিঙ্গাপুর, পাকিস্তান ও ভিয়েতনাম থেকেও আমদানি হচ্ছে। 
 

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।