ভালুকায় অগ্নিকাণ্ডে ১৮ বাসা পুড়ে ছাই

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ডে ময়মনসিংহের ভালুকায় ১৮টি বাসা পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ভালুকা সিডস্টোর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলাম।

তিনি বলেন, রাত ৮টায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে সিডস্টোর বাজার এলাকায় বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিছুক্ষণের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে দেড় ঘণ্টার চেষ্টায় সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলাম বলেন, আশপাশে ৫ কিলোমিটারের মধ্যে কোনো পানি নেই। বাসাগুলো হাফ বিল্ডিং। একটার সঙ্গে আরেকটা প্রায় ঘেঁষা। ভেতরে প্রবেশ করার মতো রাস্তাও নেই। একসঙ্গে চার শতাধিক বাসা রয়েছে। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছার কারণে ১৮টি বাসা পুড়লেও অন্যগুলো অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে। অগ্নিকাণ্ডে ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।