ভালুকায় এনএসআই পরিচয়ে প্রতারণা, ভুয়া সদস্য আটক

ময়মনসিংহের ভালুকায় এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা) সদস্য পরিচয়দানকারী রোকনুজ্জামান নাঈমকে আটক করেছে কর্তৃপক্ষ। সোমবার (২১ এপ্রিল) বিকেলে ভালুকা সরকারি কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম রোকনুজ্জামান নাঈম (৩১)। তিনি ভালুকা উপজেলার ধলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।  তিনি ভালুকা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

সূত্র জানায়, ভালুকার ব্যবসায়ী মামুনের বিরুদ্ধে ঢাকায় একটি মামলা দায়ের হয়। মামলার তদন্ত কর্মকর্তা পরিচয়ে রোকনুজ্জামান নাঈম মামুনের কাছ থেকে মামলা মীমাংসার জন্য ১৫ লাখ টাকা দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে মামুন কৌশলে টাকা দেওয়ার প্রস্তাব দেন এবং এনএসআই ময়মনসিংহ কার্যালয়ে বিষয়টি জানান। পরে এনএসআই সদস্যরা পরিকল্পনা অনুযায়ী অভিযান চালিয়ে নাঈমকে হাতেনাতে আটক করেন।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে নাঈম বিভিন্ন সময় ভুয়া পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন আহমেদ জানান, ভুয়া এনএসআই সদস্যকে আটক করা হয়েছে। মামলার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।