মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ৪

মাগুরা সদরের মীরপাড়া এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ চারজনকে আটক করেছে। সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাতে সদরের মীরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, জাহিদ শেখের ছেলে মৌশান শেখ (২৮), বাবু শেখের ছেলে শাওন শেখ ( ২৮) ও নয়ন শেখ (৩০) এবং আহম্মদ শেখের ছেলে তুষার শেখ (৪২)। গ্রেপ্তারদের বাড়ি সদরের মীরপাড়া এলাকায়।

সেনাবাহিনীর লে. কর্নেল আনন্দ মোস্তফা মিশু বলেন, ‘সদরের মীরপাড়া এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়। মীরপাড়া গ্রামের মৌশান শেখের বাসা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে ১টি ওয়ান শুটার গান, দুটি অনিনেশন, ১৫ রাউন্ড গুলি, ১টি করে রামদা, চাপাতি চাইনিজ কুড়াল ও দুটি দা।

অভিযানে গ্রেপ্তার আসামিদের জব্দ অস্ত্রসহ মাগুরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারদের নামে একাধিক মামলা রয়েছে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।