ভালুকায় যুবকের লাশ উদ্ধার

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২২ জুন) সকালে উপজেলার জামিরদিয়া এলাকার এল’এস্কয়ার লিমিটেডের সামনে থেকে এই লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম নাজমুল ইসলাম (২৮)। তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার পলাশকান্দা গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী মারিয়া আক্তারকে থানায় নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, নিহত নাজমুলের স্ত্রী মারিয়া আক্তার গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়নাবাজার এলাকায় তাজউদ্দিনের বাড়িতে ভাড়া থেকে এল’এস্কয়ার কোম্পানিতে চাকরি করতেন। গত ৪ মাস ধরে তিনি ওই এলাকায় বসবাস করছেন। স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল, যার ফলে নাজমুল অন্যত্র আলাদা ভাড়া বাসায় থাকতেন।

শনিবার রাত ১০টার দিকে কোম্পানির ছুটির সময় নাজমুল তার স্ত্রীর সঙ্গে এল’এস্কয়ার কোম্পানির সামনে দেখা করতে গেলে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এর পরদিন সকালে মহাসড়কের পাশে নাজমুলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারেক জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মুখের গন্ধ থেকে ধারণা করা হচ্ছে, তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন। তবে এটি আত্মহত্যা না কি হত্যাকাণ্ড তা নিশ্চিত হতে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।