ভাল শিক্ষক হতে নিয়মিত পড়াশোনা করতে হয় : এমপি রউফ

5 fay 5 2 24 scaled ভাল শিক্ষক হতে নিয়মিত পড়াশোনা করতে হয় : এমপি রউফ
কুমারখালী প্রতিনিধি ॥ শিক্ষার মানোন্নয়নে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে অত্র কলেজের অডিটোরিয়ামে সমাবেশের আয়োজন করে কলেজের শিক্ষক ও কর্মচারী বৃন্দ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। তিনি বলেন, পাঠদানের সময় শিক্ষার্থীদের মনযোগী করতে শিক্ষকদের রসালো হতে হবে। শিক্ষার্থীদের চেয়ে শিক্ষকদের আরো বেশি বেশি পড়াশোনা করতে হবে।  শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব প্রদানের জন্য শিক্ষকের পাশাপাশি অভিভাবকদেরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা যেন পড়ালেখায় ফাঁকি দিয়ে ফেইসবুক, ইন্টারনেট, ইউটিউব, ইত্যাদিতে আকৃষ্ট হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. মো. জাহিদুজ্জামানের সভাপতিত্বে এবং পরিচালনা পরিষদের সভাপতি জান্নাতুন নাহারের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সাত্তার, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশিদুজ্জামান। এর আগে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এমপিকে ফুলেল সংবর্ধণা প্রদান করে বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রী কলেজের শিক্ষক ও কর্মচারী বৃন্দ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।