ভিউ বাড়াতে ছোট কন্টেন্ট নির্মাতাদের জন্য ইউটিউবের নতুন ফিচার

ইউটিউব এখন শুধু বিনোদন বা শিক্ষার মাধ্যম নয়, আয়েরও একটি বড় প্ল্যাটফর্ম। অনেক ইউটিউবার মাসে লাখ লাখ টাকা আয় করছেন। এবার ছোট ও নতুন কন্টেন্ট নির্মাতাদের জন্য ইউটিউব নতুন একটি ফিচার যুক্ত করেছে, যার নাম ‘হাইপ’।

এই ফিচারের মাধ্যমে নতুন নির্মাতারা আরও বেশি ভিউ ও ফলোয়ার পেতে পারবেন।

হাইপ ফিচারের মাধ্যমে দর্শকরা প্রতি সপ্তাহে তাদের পছন্দের তিনটি ভিডিওকে ‘হাইপ’ করতে পারবেন। প্রতিটি হাইপের জন্য কিছু পয়েন্ট নির্ধারণ করা হয়েছে, যা ভিডিওটিকে লিডারবোর্ডে স্থান পেতে সাহায্য করবে। যারা ভিডিও হাইপ করবেন, তাদের হাইপ স্টার ব্যাজ দেওয়া হবে।

এই ফিচারটি ছোট নির্মাতাদের লিডারবোর্ডে এগিয়ে যেতে সাহায্য করবে। হাইপ করা ভিডিওগুলোতে একটি বিশেষ ব্যাজ দেখানো হবে এবং ব্যবহারকারীদের কাছে শুধু হাইপ করা ভিডিও দেখার জন্য একটি ফিল্টারও থাকবে।

ইউটিউব ভিডিওর নিচে লাইক বোতামের পাশে একটি পৃথক হাইপ বোতাম পাওয়া যাবে। এই ফিচারটি শুধুমাত্র সেইসব নির্মাতাদের জন্য কাজ করবে যাদের ফলোয়ার সংখ্যা ৫ লাখের কম। এটি গত বছর ‘মেড অন ইউটিউব’ ইভেন্টে প্রথম চালু করা হয়েছিল এবং এখন এটি ভারত, জাপান, আমেরিকা, ব্রিটেন, ইন্দোনেশিয়া সহ বিশ্বের ৩৯টি দেশে চালু করা হয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।