খবরওয়ালা অনলাইন ডেস্ক: পাকিস্তানের সোয়াত জেলা এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশ সংলগ্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার ফলে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে তাদের বাড়িঘর ও ভবন থেকে বের হয়ে আসতে বাধ্য হন।
পাকিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম সামা টিভি মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১।
স্থানীয় কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত প্রদেশজুড়ে কোনো হতাহতের বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সিসমোলজিক্যাল সেন্টারের মতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পাকিস্তান, আফগানিস্তান এবং তাজিকিস্তানের সীমান্তবর্তী এলাকায়।
প্রতিবেদনে আরও বলা হয়, ভূমিকম্পের পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ভবন থেকে বের হয়ে আসেন।
এর আগে, একটি পৃথক ঘটনায় বেলুচিস্তান প্রদেশের জোব জেলায় রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সিসমোলজিক্যাল সেন্টার জানায়, ভূ-পৃষ্ঠ থেকে এ ভূমিকম্পের গভীরতা ছিল ২২ কিলোমিটার।
জানা গেছে, এই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত, যেখানে ভূমিকম্পের ঘটনা তুলনামূলকভাবে সাধারণ।
খবরওয়ালা/জেআর



