অধ্যক্ষের বদলি ঠেকাতে নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ

খবরওয়ালা অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জ শহরের সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের বদলির আদেশ বাতিলের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ক্লাস বর্জন করে তারা শহরের চাষাঢ়া এলাকায় সান্ত্বনা মার্কেটের সামনে সড়ক অবরোধ করে।

এসময় সড়ক অবরোধের ফলে নগরীর প্রধান সড়কসহ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন গণপরিবহনের যাত্রীরা।

শিক্ষার্থীরা জানান, ‘আমরা এর আগে ১৬ ফেব্রুয়ারি একই দাবিতে আন্দোলন করেছিলাম। সেদিন প্রায় ৯০০ শিক্ষার্থী নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অধ্যক্ষের বদলির আদেশ বাতিলের দাবিতে স্মারকলিপি দিয়েছিলাম। তবে কর্তৃপক্ষ আমাদের দাবি নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি।’

তারা আরও বলেন, ‘এবারও আমরা সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছি। যতদিন আমাদের দাবি মেনে নেয়া না হবে, ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাবো।’

এ দিকে, সড়ক অবরোধের পর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সদর থানা পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে কলেজে ফিরে যান।

এটি ছিল ১৬ ফেব্রুয়ারি দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটামের পরবর্তী পদক্ষেপ।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।