ভেড়ামারায় কৃষকের পান বরজ পুড়ে ছাই

Fay 3 1 1 24 ভেড়ামারায় কৃষকের পান বরজ পুড়ে ছাইভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় হতদরিদ্র এক কৃষকের পান বরজ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার বিকালে কে বা কাহারা শত্রুতা করে তার পান বরজে আগুন দেয়। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা পুড়িয়ে ভষ্ম করে দেয় ৫ কাঠা জমির পান বরজ। এতে প্রায় লক্ষাধিক টাকার পান গাছ, পানের অবকাঠামো, খড় সব কিছুই ভষ্মিভুত হয়। ঘটনাটি ঘটে ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের দক্ষিন ক্ষেমিরদিয়াড় এলাকায় মজিবর রহমানের পান বরজে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনলে রক্ষা পায় পানবরজের পাশেই থাকা ঘনবসতি পূর্ন বসতবাড়ি। মজিবর রহমান বলেন, শত্রুতা করে পান বরজে আগুন দেয়। লক্ষাধিক টাকার পান গাছসহ পানের অবকাঠামো ভষ্মিভুত হয়।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।