ভোটকেন্দ্রে হঠাৎ অচেতন হয়ে হাসপাতালে এজিএস প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটকেন্দ্রে হঠাৎ অচেতন হয়ে পড়েন হল সংসদের স্বতন্ত্র সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী উবায়দুর রহমান হাসিব। চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিক ঢাকা মেডিক্যাল হাসপাতাল (ঢামেকে) নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে কার্জন হল কেন্দ্রে ভোট দিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

উবায়দুর রহমান হাসিব বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। তিনি হল সংসদ  নির্বাচনে অমর একুশে হলের এজিএস প্রার্থী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গরমের তীব্রতার কারণে তিনি অচেতন হয়ে পড়েছেন।

উল্লেখ্য, প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোর সামনে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।