খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
খাগড়াছড়িতে ব্রিজের পাশে ময়লার স্তূপে পড়ে থাকা কার্টন থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর দেড়টা দিকে খাগড়াছড়ি পৌরসভার ব্রিজের সংলগ্ন ময়লার স্থান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বেলা ১টার দিকে পৌরসভার ব্রিজের পাশে ময়লা স্থানে কার্টনের ভেতরে মৃত নবজাতককে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ ব্যাপারে জানতে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পি চাকমাকে একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া মেলেনি।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, ‘আমরা খবর পেয়ে মৃত নবজাতককে উদ্ধার করে পোস্টমর্টেম করতে সদর হাসপাতালে পাঠিয়েছি।’
খবরওয়ালা/এসআর