মাইলস্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মর্গে পড়ে আছে ৬ লাশ

রাজধানীর উত্তরার মাইলস্টোনের ঘটনায় এখনো সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচের মর্গে ছয়টি লাশ রয়েছে, যাদের শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে নমুনা দেওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষজ্ঞদের তত্বাবধানে ইতোমধ্যে লাশগুলো থেকে ডিএনএ এনালাইসিসের (প্রোফাইলিং) জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। অতিদ্রুত সিআইডি’র ল্যাবরেটরিতে ডিএনএ প্রোফাইলিং করা হবে।

যেসব পরিবারের সন্তান বা সদস্য ওই ঘটনায় নিখোঁজ রয়েছে, তাদের মালিবাগের সিআইডি ভবনে গিয়ে ডিএনএ ম্যাচিংয়ের উদ্দেশ্যে নমুনা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। নমুনা পাওয়া গেলে দ্রুত ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে।

এখন পর্যন্ত মাত্র একটি পরিবারের পক্ষ থেকে নমুনা দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে ওই প্রেস বিজ্ঞপ্তিতে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।