মামলা বাণিজ্য ক্যান্সারের রুপ নিয়ে সারাদেশে ছড়িয়ে পড়েছে: মোস্তফা ফিরোজ

সিনিয়র সাংবাদিক মোস্তফা ‍ফিরোজ বলেছেন, মামলা বাণিজ্য ক্যান্সারের রূপ নিয়ে সারাদেশে ছড়িয়ে পড়েছে।

সাম্প্রতিক একটি ফেসবুক পেজে এ নিয়ে একটি ভিডিও বার্তা দেন তিনি।

ওই বার্তায় মোস্তফা ‍ফিরোজ বলেন, ফেনীতে টার্গেট ব্যবসায়ী এবং প্রবাসীরা। থানায় হামলার আসামি নিজেই ভিকটিম সেজে ২৬৪ জনকে ফাঁসিয়েছেন।

ওই ৫ আগস্টের পর সেখানে একজনের বিরুদ্ধে থানায় হামলা হয়েছে। সেই মামলার আসামি চার মাস পর জামিনে মুক্তি পান। তিনি আন্দোলনে আহত হয়েছেন জানিয়ে নিজে একটা মামলার আবেদন করেছেন। সেখানে আসামি হিসেবে ২৬৪ জনের নাম উল্লেখ করেছেন।

এরা করা? মূলত ব্যবসায়ী এবং প্রবাসী। কারণ ওই অঞ্চলে প্রচুর প্রবাসী থাকেন। প্রবাসীদের হাতে টাকা আছে, তাই প্রবাসীদের টার্গেট করা হচ্ছে। ব্যবসায়ীদের টার্গেট করা হচ্ছে।

মোস্তফা ফিরোজ আরও বলেন, মামলা বাণিজ্য হলো, মামলা থেকে তোমার নাম বাদ দেবো, টাকা দাও। জামিন করিয়ে দেবো, টাকা দাও। নতুন এক বাণিজ্য চলছে। তিনি শেষে বলেন, ভেবেছিলাম শেখ হাসিনার পতনের পর এ ধরনের মামলা বাণিজ্য শেষ হয়ে যাবে। কিন্তু না তা বিস্তার লাভ করেছে, আরো বহুগুণ বেশি।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।