মারা গেছেন গণমাধ্যমকর্মী তারেক বাবু

গণমাধ্যমকর্মী তারেক বাবু মারা গেছেন। বৃহস্পতিবার (০৭ আগস্ট) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

একুশে টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের সহকারী প্রযোজক তালহা বিন তারেক তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বুধবার (৫ আগস্ট) বাবা স্ট্রোক করেন। পরে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে তারেক বাবু এসএ টিভিসহ দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সিনিয়র ক্যামেরাপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুতে গণমাধ্যমকর্মীরা শোক জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।