‘মা হতে চাই’, জায়েদ খানকে তিশা!

সম্প্রতি ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামে একটি টকশো নিয়ে হাজির হয়েছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। সদ্য এই  টকশোতে প্রথম অতিথি হিসেবে হাজির হন তানজিন তিশা। আর সেখানে গিয়ে মা হওয়ার ইচ্ছের কথা জানালেন এই অভিনেত্রী। 

টকশোতে জায়েদ খান তানজিন তিশাকে  প্রশ্ন করেন—‘পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?’— তিশা অকপটে জবাব দিয়ে বলেন, ‘আই উইল বি আ মাদার। এরমধ্যে আমি বিয়ে করবো। মা হবো।’

তিশা আরও বলেন, ‘দেখুন এভাবে হয় তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।’

অনুষ্ঠানে তিশা খোলামেলা আলোচনা করেছেন নিজের অভিনয়জীবন ও ব্যক্তিজীবন নিয়ে। শুধু তাই নয়, কথার ফাঁকে তিনিও পাল্টা বিয়ের প্রশ্ন ছুড়ে দেন জায়েদ খানের দিকে—যার উত্তরও মজার ছলে দেন এই অভিনেতা।

জানা গেছে, প্রতি শুক্রবারই তারকাদের সঙ্গে জমিয়ে আড্ডায় বসবেন জায়েদ খান।

 

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।