মিষ্টির ওজন কম দেয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০

হবিগঞ্জের নবীগঞ্জে মিষ্টির দোকানে ওজন কম দেওয়ার বিষয়কে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় তারা টর্চ লাইট ব্যবহার করে একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সন্দলপুর ও কালিয়ারভাঙ্গা গ্রামের লোকজন সংঘর্ষে জড়ান।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে কালিয়ারভাঙ্গা গ্রামের সাদমান আহমেদ ইমন সন্দলপুর গ্রামের আমির উদ্দিনের মিষ্টির দোকান থেকে মিষ্টি ক্রয় করেন। পরে মিষ্টির ওজন কম দেওয়ার কারণে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সাদমান বিষয়টি নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন।

এই ঘটনার জের ধরে শনিবার রাত ৮টার দিকে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা একপর্যায়ে দেশের অস্ত্র-শস্ত্রসহ সংঘর্ষে রূপ নেয়। প্রায় এক ঘণ্টা চলা এ সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন।

আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।