‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ফিরছেন শাকিবের নায়িকা হয়ে

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী এবার শাকিব খানের নায়িকা হয়ে ফিরছেন বড় পর্দায়। দেশপ্রেমের গল্পে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘সোলজার’। সেখানেই শাকিবের সঙ্গে দেখা যাবে ঐশীকে।

শুক্রবার (১০ অক্টোবর) নির্মাতা সাকিব ফাহাদ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন এই তথ্য।

তিনি জানান, ‘সোলজার’ সিনেমায় শাকিবের বিপরীতে থাকছেন তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী।

নির্মাতা বলেন, ‘গল্পের প্রয়োজনে অভিনয়শিল্পী নির্বাচন করা হয়েছে। তানজিন তিশা তার প্রথম সিনেমায় কাজ করছেন আমাদের সঙ্গে। এটি আমাদের জন্য আনন্দের। আর ঐশী এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছেন। দর্শকদের জন্য এটি হবে এক অনন্য জুটি।’

এই ছবিতে যুক্ত হয়ে ঐশীও বেশ উচ্ছ্বসিত। তিনি প্রত্যাশা করছেন, দর্শককে চমৎকার কিছু উপহার দিতে পারবেন।

২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজে পা রাখেন ঐশী। এরপর তিনি কাজ করেছেন নাটক-বিজ্ঞাপনে। সর্বপ্রথম তাকে সিনেমায় দেখা যায় ২০২১ সালে। ওই বছর ‘মিশন এক্সট্রিম’ ও ‘রাত জাগা ফুল’ ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।