মুক্তি পাচ্ছে ‘প্রজাপতি ২’, বিয়ে-বাবা হওয়া নিয়ে খোলামেলা মন্তব্য জানালেন দেব

আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে টলিপাড়ার জনপ্রিয় জুটি দেব ও রুক্মিণী মৈত্র। এক দশকেরও বেশি সময় ধরে তাদের সম্পর্কের উত্থান-পতন, রোমাঞ্চকর মুহূর্ত আর একসঙ্গে কাটানো সময় বারবার সংবাদ শিরোনামে উঠে আসে। এরই মধ্যে দেব পুরোপুরি মনোযোগ দিয়েছেন কাজে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার বহুল প্রত্যাশিত চলচ্চিত্র ‘প্রজাপতি ২’। ইতোমধ্যেই সিনেমাটির পোস্টার ও টিজার নেটদুনিয়ায় সাড়া ফেলেছে। আর ভক্তদের প্রশ্ন—দেবের নতুন ছবির মতো কি তার বাস্তব জীবনেও শুরু হতে চলেছে নতুন কোনো অধ্যায়?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আসন্ন ‘প্রজাপতি ২’-এ দেবকে একক পিতার চরিত্রে দেখা যাবে। সেই সূত্র ধরেই ভক্তদের কৌতূহল—বাস্তবেও কি দেবের বাবা হওয়ার ইচ্ছে আছে? আপাতত তিনি টলিউডের অন্যতম ‘মোস্ট এলিজেবল ব্যাচেলার’। অনেক সময়ই ৪২ বছর বয়সী এই তারকার সামনে প্রশ্ন আসে, ‘কবে বিয়ে করছেন?’ এবার সরাসরি সেই প্রশ্নের উত্তর দিলেন তিনি।

এক সাক্ষাৎকারে বিয়ে ও বাবা হওয়া নিয়ে প্রশ্ন পেলে দেব হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বলেন, ‘আগে তো বিয়ে করতে হবে।’ এরপর যোগ করেন, ‘অবশ্যই নিজের একটি পরিবার গড়ার ইচ্ছে আমার আছে। তবে আমি মনে করি এসব বিষয় ভাগ্যের ওপর নির্ভর করে। যখন সময় আসবে, তখনই হবে।’

‘প্রজাপতি ২’-এ আবারও একসঙ্গে দেখা যাবে দেব ও মিঠুন চক্রবর্তীকে। অভিজিৎ সেনের পরিচালনায় নির্মিত এই সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করেছেন ইধিকা পাল ও জ্যোর্তিময়ী কুণ্ডু।

খবরওয়ালা/টিএসএন

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।