মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তিনজনের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ সদর উপজেলা শহরের আফতাব উদ্দিন মার্কেটের পাশে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিন নির্মাণ শ্রমিক শাহিন ইসলাম, ইব্রাহিম ও ফিরোজের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করে।

নিহত শ্রমিকদের মধ্যে শাহীনের বাড়ি পঞ্চগড়ে, ফিরোজের বাড়ি রংপুরে এবং ইব্রাহিমের বাড়ি গাইবান্ধায় বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রোববার বিকেল ৩টায় দুই নির্মাণ শ্রমিক সবুজ কাজীর সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ করছিলেন। তাদের একজন ট্যাংকে নেমে আর ফিরে না আসায় অপরজন শাহিনকে ডেকে নিয়ে আসেন। এরপর একে একে তিনজনই ট্যাংকে নেমে আর ওঠেননি। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে বিকেল ৪টায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে উদ্ধার কাজ শুরু করে এবং তিনজনের মরদেহ উদ্ধার করে।

শাহিনের সহকর্মী পাভেল বলেন, শাহিনকে অন্য এক শ্রমিক ডেকে নিয়ে আসেন সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য। ট্যাংকে নামার পরই শাহিনসহ তিনজন মারা যান।

মুন্সীগঞ্জের সিনিয়র স্টেশন অফিসার মেহফুজ জানান, প্রাথমিক ধারণা, সেপটিক ট্যাংকের ভেতরে অতিরিক্ত গ্যাস থাকায় শ্রমিকরা মারা গেছেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।