মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে পুলিশের দুর্ব্যবহার: চার পুলিশ প্রত্যাহার, তিন ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন গণমাধ্যমকর্মী আহমাদ ওয়াদুদ। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে থানার মাত্র তিন মিনিট দূরত্বে তিন ছিনতাইকারী তাঁর পথরোধ করে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় এবং চাপাতি দিয়ে আঘাত করে আহত করে।

ঘটনার পরপরই মোহাম্মদপুর থানায় গিয়ে পুলিশের সহায়তা চাইলে ওয়াদুদ চরম অসহযোগিতা ও অবমাননাকর আচরণের শিকার হন বলে অভিযোগ করেন। থানায় দায়িত্বরত কর্মকর্তারা অভিযোগ নেওয়ায় গড়িমসি করেন, এমনকি এক পর্যায়ে একজন পুলিশ সদস্য তাঁকে নিয়ে ব্যঙ্গ করেন। ওসি আলী ইফতেখার হাসানও অভিযোগ আমলে না নিয়ে ভুক্তভোগীকে দায়ী করে মন্তব্য করেন, যা সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, ঘটনাটি তদন্তের পর মোহাম্মদপুর থানার চার পুলিশ সদস্য—এসআই জসিম উদ্দিন, এএসআই আনারুল, এবং কনস্টেবল মাজেদুর রহমান ও মো. নুরুন্নবীকে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে।

এদিকে ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই ঘটনার মাধ্যমে পুলিশের দায়িত্বহীনতা ও নাগরিক সেবার মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ভুক্তভোগীসহ সাধারণ মানুষ দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।