যশোরে এইচএসসি পরীক্ষা স্থগিতের ভুয়া বিজ্ঞপ্তি, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

‘বাংলা প্রথমপত্রের প্রশ্নে অনিয়ম ও চুরি হয়েছে’ এমন শিরোনামে যশোর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষা স্থগিতের ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য বাংলা প্রথমপত্র পরিক্ষা স্থগিত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ভুয়া তথ্য কে বা কারা ছড়িয়ে দিয়েছে। তবে এ প্রচারণায় বিভ্রান্ত না হতে পরীক্ষার্থীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

সারাদেশে আগামী ২৬ জুন এইসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরইমধ্যে শনিবার(২১ জুন) রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে যশোর বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। বিজ্ঞপ্তিটিতে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নাম উল্লেখ করে ভুয়া সাক্ষর করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্রের প্রশ্নপত্রে অনিয়ম ও চুরি হওয়ার বিষয়ে প্রমাণ পাওয়া গেছে।শিক্ষার্থীদের স্বার্থ ও পরীক্ষার নিরপেক্ষতা বজায় রাখার লক্ষে ২৬ জুনের অনুষ্ঠেয় বাংলা প্রথমপত্র পরীক্ষাটি স্থগিত করা হলো। পরবর্তীতে পরীক্ষার তারিখ জানানো হবে। বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভ্রান্তি ছড়ায়।

পরবর্তীতে দুপুরে বোর্ড কর্তৃপক্ষের নজরে এলে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে বোর্ডের ওয়েব সাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, কে বা কারা ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্ত ছড়াতে এই জালিয়াতি করেছে দুর্বৃত্তরা। আমরা পরীক্ষার্থীদের কোনো বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছি। জালিয়াতি চক্রদের ধরতে আইনগত ব্যবস্থা নিতে থানাতে অভিযোগ করেছি। সুষ্ঠুভাবে পরীক্ষাগ্রহণে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক থানায় অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে পুলিশের একটি টিম কাজ শুরু করেছে।

 

খবরওয়ালা/এফএস  

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।