রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তার শহীদ জিয়া পার্কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ তে কমপক্ষে ৪ জন আহত হয়েছে।
শুক্রবার (২৩ মে) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হানিফ ফ্লাইওভার থেকে কেউ একটি ককটেল সাদৃশ্য বোমা যাত্রাবাড়ী পার্কে ছুড়ে মারে। এতে ঘটনাস্থলে বিস্ফোরণ হয়ে ৪-৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে একজন গুরুতর আহত। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবরওয়ালা/এফএস



