‘যারা নির্বাচনকে ভয় পায়, তাদের রাজনীতি করার দরকার নেই’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘যারা নির্বাচনকে ভয় পায়, তাদের রাজনীতি করার দরকার নেই।’

তিনি মন্তব্য করেন, নির্বাচন না করতে চাওয়া ব্যক্তিরা প্রেসার গ্রুপ বা এনজিও হিসেবে কাজ করতে পারেন। কিন্তু তাদের রাজনীতির সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না।

রবিবার (২৭ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ভাসানী জনশক্তি পার্টি ও ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভাটি জুলাই বিপ্লবের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হয়েছিল।

এ সময় আমির খসরু বলেন, ‘আপনি রাজনীতি করবেন, আবার নির্বাচনে অংশগ্রহণ না করবেন—এটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার মতো একটি আচরণ।’

তিনি আরও বলেন, ‘যেসব দেশে বিপ্লবের পর নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হয়েছে, সেখানে বিভাজন, গৃহযুদ্ধ এবং ব্যর্থ রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। তবে যারা দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্রে ফিরেছে, তারা আর্থিক, সামাজিক ও গণতান্ত্রিকভাবে সফল হয়েছে।’

এ ছাড়া তিনি উল্লেখ করেন, ‘আমরা বিভিন্ন রাজনৈতিক দল; সব বিষয়ে ঐকমত্য সম্ভব নয়। তবে জাতীয় বিষয়গুলোতে এক থাকতে হবে। রাজনীতি ও মতবিনিময়ে ভিন্নতা থাকতে পারে কিন্তু সহনশীলতা থাকতে হবে। একদলীয় শাসনের দিকে আমরা যাচ্ছি না, বাকশাল প্রতিষ্ঠা করতে বসিনি।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘বাংলাদেশের মানুষের মনস্তত্ত্বে পরিবর্তন এসেছে। যেসব দল ও ব্যক্তি এই পরিবর্তন বুঝতে পারছে না, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নেই।’

তিনি বলেন, ‘এখন পরিবর্তন আনতে হলে মানুষের সঙ্গে থাকতে হবে এবং তাদের অভিপ্রায় বুঝে রাজনৈতিক উদ্যোগ নিতে হবে।’

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।