যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকায় নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর ১২টি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বুধবার (৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারায়ণগঞ্জের সাইনবোর্ড পাসপোর্ট অফিস-মৌচাক বাসস্ট্যান্ড ও বউ বাজার ব্রিজ-গোদনাইল-এনায়েতনগর-সিদ্ধিরগঞ্জ অংশে পাইপলাইন স্থানান্তরের জন্য বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

যে এলাকাগুলো এই সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো—সিদ্ধিরগঞ্জ, চিটাগাং রোড, মিজমিজি, চৌধুরীবাড়ি, বাতেন পাড়া, মৌচাক, পাসপোর্ট অফিস, লাকি বাজার, বউ বাজার, হাজীগঞ্জ থেকে ওয়াবদারপুল ও চেয়ারম্যান বাড়ি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব এলাকার পাশাপাশি আশপাশেও গ্যাসের স্বল্পচাপ অনুভূত হতে পারে। নির্ধারিত সময়ে সব ধরনের গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।