২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের শুল্ক-কর কমানো প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আবার কিছু পণ্যে শুল্ক-কর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।
সোমবার (২ জুন) টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বাজেট পেশ করেন।
বাজেটে যেসব শুল্ক-কর প্রস্তাব করা হয়, তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। কাজেই যেসব পণ্যের শুল্ক-কর কমবে, সেগুলোর দাম কমতে পারে। আবার যেসব পণ্যের শুল্ক-কর বাড়বে, সেগুলোর দামও বেড়ে যেতে পারে।
কমতে পারে যেসব পণ্যের দাম
চিনি
পরিশোধিত চিনি আমদানিতে প্রতি টনে শুল্ক ৫০০ টাকা কমিয়ে ৪ হাজার টাকা করা হয়েছে। ফলে কমতে পারে চিনির দাম।
তরল দুধ
প্যাকেটজাত তরল দুধে স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।
বলপয়েন্ট কলম
বলপয়েন্ট কলমেও (পেন) স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।
স্যানিটারি ন্যাপকিন
স্যানিটারি ন্যাপকিনের স্থানীয় ব্যবসায়ী পর্যায় ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।
এলএনজি
তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।
আইসক্রিম
সব ধরনের আইসক্রিমের ওপর সম্পূরক শুল্ক হার ১০ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
কম্পিউটার মনিটর
২২ ইঞ্চির পরিবর্তে ৩০ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটরের উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।
খবরওয়ালা/এন



