যে সমীকরণে সুপার ফোরের টিকিট পাবে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জিতলেই সুপার ফোরের আশা জাগবে—এমন সমীকরণ নিয়েই আবুধাবির মাঠে নেমেছিল বাংলাদেশ। রুদ্ধশ্বাস লড়াইয়ে আফগানদের ৮ রানে হারিয়ে সেই আশা বাঁচিয়ে রাখল টাইগাররা। তবে তিন ম্যাচে দুই জয় সত্ত্বেও এখনও নিশ্চিত হয়নি সুপার ফোরে বাংলাদেশের জায়গা।

কারণটি রানরেট। বর্তমানে আফগানিস্তানের নেট রানরেট ২.১৫০, শ্রীলঙ্কার ১.৫৪৬ আর বাংলাদেশের -০.২৭০। ফলে আফগানিস্তান যদি বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে হারায়, তবে তিন দলেরই হবে সমান ৪ পয়েন্ট। সেক্ষেত্রে রানরেটে এগিয়ে থাকবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। বিদায় নিতে হবে বাংলাদেশকে।

বাংলাদেশের জন্য সহজ সমীকরণ হলো—শ্রীলঙ্কার কাছে হারতে হবে আফগানিস্তানকে। এতে লঙ্কানদের পয়েন্ট হবে ৬, বাংলাদেশের ৪ এবং আফগানিস্তানের ২। ফলে সুপার ফোরে জায়গা হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার।

অবশ্য আরেকটা সম্ভাবনাও খোলা আছে। আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারায় এবং লঙ্কানদের নেট রানরেট বাংলাদেশের নিচে নেমে যায়, তবে টাইগাররা যেতে পারে পরবর্তী পর্বে। তবে সেই সমীকরণ বেশ কঠিন, কারণ রানরেটে বাংলাদেশের ঘাটতি অনেক বেশি।

সব মিলিয়ে, টাইগার ভক্তদের এখন একটাই প্রার্থনা—আফগানিস্তান যেন শ্রীলঙ্কার কাছে হারে। তাহলেই সব হিসেব বাদ দিয়ে সুপার ফোরে নিশ্চিত হবে বাংলাদেশের জায়গা।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।