যৌথবাহিনীর পৃথক অভিযানে মাদক ও অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় যৌথবাহিনীর পৃথক অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত থেকে বুধবার (১৪ মে) সকাল পর্যন্ত ফিলিপনগর ও মথুরাপুর ইউনিয়নের দুটি স্থানে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযানে, ফিলিপনগর ইউনিয়নের কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে আখতারুল ইসলাম (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি এবং দুটি রামদা উদ্ধার করা হয়েছে। তিনি ওই এলাকার গফুর সরকারের ছেলে।

অন্যদিকে, মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ সেন্টারপাড়া এলাকায় আরেকটি অভিযানে বিপুল হোসেন (২৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৩২ বোতল ফেনসিডিল ও ৮ বোতল বিদেশি মদ। তিনি একই এলাকার উত্তম আলীর ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘যৌথবাহিনীর এ অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের থানা হাজতে পাঠানো হয়েছে।’

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।