রংপুরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য থেকে মুছে দেওয়া হলো বঙ্গবন্ধুর ছবি

রংপুরে মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ ভাস্কর্য ‘অর্জন’ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি মুছে দেওয়া হয়েছে। এসময় ভাস্কর্যে থাকা বঙ্গবন্ধুর ছবিতে কালো রঙের কালি লেপে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১১টার দিকে শহরের মডার্ন মোড়ে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যের ভাস্কর্য হিসেবে পরিচিত ‘অর্জন’ চত্বরে ‘জুলাই বিপ্লবী’র ব্যানারে কিছু লোক জড়ো হন।

সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন। পরে সিটি করপোরেশন থেকে আনা গাড়িতে চড়ে ভাস্কর্যের ওপরে থাকা বঙ্গবন্ধুর ছবিটি মুছে দিতে কালো রঙের স্প্রে ব্যবহার করেন।

এ সময় ‘জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে’, ‘ছাত্রলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিতে দেখা যায়।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সরদার বলেন, ‘ঘটনার সময় আমরা ডিউটিতে ভিজি ছিলাম। পরে গিয়ে দেখি তারা কালো কালি ছবিটা মুছে দিয়েছে। আইনশৃঙ্খলার কোনো অবনতি ঘটেনি।’

অর্জন’ ভাস্কর্যের তত্ত্বাবধান করে থাকেন রংপুর জেলা প্রশাসন। এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বলেন, স্যার (জেলা প্রশাসক) ঢাকায় আছেন এ বিষয়ে আমার কোনো বক্তব্য নাই।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।