রথযাত্রায় রাজধানীর কিছু সড়ক এড়িয়ে চলতে ডিএমপির নির্দেশনা

আসন্ন শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে রাজধানী ঢাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। উৎসবটি শুরু হবে আগামী শুক্রবার (২৭ জুন) এবং শেষ হবে ৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে।

বুধবার (২৫ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, ওই দিন বিকাল ৩টায় প্রধান রথযাত্রা রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হবে। এছাড়া ঢাকার বিভিন্ন মন্দিরে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রথযাত্রা ও উল্টো রথের রুট:

স্বামীবাগের ইসকন মন্দির, জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, বায়তুল মোকাররম উত্তর গেট, পল্টন মোড়, প্রেস ক্লাবের কদম ফোয়ারা, হাইকোর্ট মাজার, দোয়েল চত্বর, শহীদ মিনার, জগন্নাথ হল, পলাশী, ঢাকেশ্বরী মন্দির।

এতে আরও বলা হয়, এমতাবস্থায় ঢাকা মহানগরীর যানবাহনের চালক ও যাত্রীসাধারণকে আগামী ২৭ জুন ও ৫ জুলাই বর্ণিত সড়কগুলো বিকাল ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যথাসম্ভব এড়িয়ে চলাচল করার জন্য ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

খবরওয়ালা/আরডি

 

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।