রাজধানীতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতাই

রাজধানীর শাহবাগ দোয়েল চত্বরে অস্ত্র ঠেকিয়ে মানিক মিয়া নামের এক ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

বুধবার (২ জুলাই) দুপুরে দোয়েল চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর শ্যালক শাহ আলম বলেন, ‘দুলাভাই ঠিকাদারির পাশাপাশি ডলার কেনাবেচা করেন। বুধবার দুপুরের দিকে মতিঝিল থেকে টাকা নিয়ে ফেরার পথে ৩-৪ জন রিকশার গতিরোধ করে। তারা অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করতে বলে। না করলে মেরে ফেলার হুমকি দেয়।’

ঢাকার শাহবাগ থানার এসআই মনোজ প্রভাকর রায় বলেন, ভুক্তভোগীর কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এখনও মামলা হয়নি। ঘটনাস্থলে সিসিটিভি ছিল না; ম্যানুয়ালি তদন্ত করছি। মানিক মিয়াকে সম্ভবত মতিঝিল এলাকা থেকে অনুসরণ করা হচ্ছিল। তিনি ডলার ভাঙিয়ে নগদ টাকা নিয়ে ফিরছিলেন।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।