রাজধানীতে কিশোরীর আত্মহত্যা

রাজধানীর মোহাম্মদপুরে বাথরুমের শাওয়ারের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে লামিয়া আক্তার (১৩) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে মোহাম্মদপুর থানার বটতলা হোসেন সাহেবেরগলি এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহত লামিয়া মাদারীপুর জেলা কালকিনি থানার লক্ষ্মীপুর এলাকার লিটন হোসেনের মেয়ে। বর্তমানে মোহাম্মদপুর বটতলা হোসেন সাহেবের গলি নিজ বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।

লামিয়ার মামা মো. হানিফ জানান, বাথরুমের শাওয়ারের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থা লামিয়াকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিক ওকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পারিবারিক বিষয় নিয়ে বাবা-মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।