রাজধানীতে মধ্যরাতে তিনটি বাসে আগুন

মধ্যরাতে রাজধানীতে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় রাইদা পরিবহনের দুটি এবং রাজধানী পরিবহনের একটি বাস পুড়ে গেছে। আগুনে বাসের ভেতরের অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) রাত তিনটি পৃথক স্থানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানিয়েছে, মধ্যরাতে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের একটি বাসে, রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে এবং উত্তরা খালপাড়ে রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুন লাগে। তিনটি আলাদা স্থান থেকে আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

ফায়ার সার্ভিস আরও জানায়, রাত ১টার দিকে রায়েরবাগে, রাত ২টার দিকে যাত্রাবাড়ীতে এবং ভোর ৪টায় সোনারগাঁও জনপদের খালপাড় এলাকায় বাসে আগুন দেওয়া হয়। আগুনে পোড়া সব বাসই সড়কের পাশে পার্কিং করা ছিল। তবে এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানিয়েছেন, রাত ১টার দিকে তারা লক্ষ্য করেন দাঁড়িয়ে থাকা রাইদা পরিবহনের বাসে আগুন লেগেছে। তারা সঙ্গে সঙ্গে বাসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ৯৯৯-এ কল করে ফায়ার সার্ভিসকে অবহিত করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভান, ততক্ষণে বাসের ভেতরের সব অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে যায়।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।