রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক তিন মাদক কারবারি

রাজধানীর কাপ্তানবাজার এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-গুলশান বিভাগ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে ওয়ারী থানাধীন কাপ্তানবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— এহসান উল্লাহ (৪০), আ. গফুর (৫০) ও মো. ছবির (৩৭)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম কাপ্তানবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক কারবারি এহসান উল্লাহ, আ. গফুর ও ছবিরকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ওয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।