রাজবাড়ীতে মোটরসাইকেল চাপায় নারীর মৃত্যু

রাজবাড়ীর ধুঞ্চী এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেলের চাপায় মনসুরা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) বিকেলে শহরের ধুঞ্চী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনসুরা বেগম ধুঞ্চী গ্রামের সালাম মন্ডলের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- বিকেলে রাস্তা পার হয়ে ছাগল আনতে যাচ্ছিলেন মনসুরা বেগম। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে করে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনসুরার ভাতিজি শিউলি আক্তার বলেন, আমার চাচি রাস্তা পার হচ্ছিলেন, এমন সসয় দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে তাকে চাপা দেন। তবে মাথায় আঘাত লাগার কারনে সঙ্গে সঙ্গে মনসুরা বেগম অচেতন হয়ে পড়েন। সেখান থেকে হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. সিফাত মাহমুদ বলেন, মনসুরা বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার মাথায় গুরুতর আঘাত ছিল। সম্ভবত মাথার আঘাতের কারনে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি, মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন মোটরসাইকেল চালককে স্থানীয়রা আটক করেছে। তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।