রাবির আওয়ামীপন্থি তিন কর্মকর্তাকে পুলিশে দিল জুলাই বিপ্লব চেতনা বাস্তবায়ন কমিটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিনজন আওয়ামীপন্থি কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করেছে জুলাই বিপ্লব চেতনা বাস্তবায়ন কমিটির সদস্যরা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টরের উপস্থিতিতে অভিযুক্ত তিন কর্মকর্তাকে মতিহার থানায় সোপর্দ করা হয়।

অভিযুক্তরা হলেন, বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব রক্ষক সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সেকশন অফিসার পঙ্কজ কুমার এবং অর্থ ও হিসাব রক্ষক উপ-পরিচালক আমিনুল হক রাসেল।

জুলাই বিপ্লব চেতনা বাস্তবায়ন কমিটির সদস্যদের অভিযোগ, অভিযুক্ত তিন কর্মকর্তা জুলাই আন্দোলনের সময় ছাত্রজনতার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। কমিটির সদস্যরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিস চলাকালীন তারা এই অভিযোগ করেন। পরে বিষয়টি মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানানো হয়। অভিযোগ করা হয়, এই তিনজন কর্মকর্তা এজাহারভুক্ত আসামি এবং আওয়ামী লীগের সমর্থক।

মতিহার থানার ওসি আবদুল মালেক বলেন, ‘তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এবং মামলা থাকায় তাদের থানায় নিয়ে আসা হয়েছে।’

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।