রাস্তা পার হতে গিয়ে ভ্যানচালক নিহত

গোপালগঞ্জে রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় সুকেন বর (৩০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ হোসেন জানান, রবিবার সকালে উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় সোহাগ পরিবহনের একটি বাস সুকেন নামে এক ব্যক্তিকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া সুকেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও ওসি মাকসুদুর রহমান।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।